
সত্যজিৎ রায় ছবি বানাইছেন বই লিখছেন, তার কাজের একটা মহিমা ছিল। কিন্তু তাকে সকলে জিনিয়াস বলতে পছন্দ করে। কারণটা কী?
কারণ কি এই যে অন্যেরা কেউ সত্যজিৎ রায়ের কাছাকাছি ছিল না বা হইতে পারবে না এমন কুসংস্কার?
সত্যজিৎ রায়ের কাজ ভাল, কিন্তু যে অর্থে রবীন্দ্রনাথ, পিকাসো বা দালিকে জিনিয়াস বলতে হয় সে রকম তো ওনার কাজে নিশানা নাই।
নাকি আছে?
ভাল কাজ মানেই জিনিয়াসের কাজ বললে অবশ্য অন্য কথা। বা বিদেশীদের কাছে পরিচিত করানোকেও যদি কেউ বলে…।
জিনিয়াস মানে কি যারা অনেক খেটেখুটে দরদ দিয়ে কাজ করে?
মনে হয় সত্যজিৎ রায় ওভার রেটেড। কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, সত্যজিৎ রায়ের বেঠিক মূল্যায়ন তাকে ছোট কইরা রাখে।
এইটা ঠিক সত্যজিৎ রায়ের মৌখিক গাম্ভীর্য তাকে জিনিয়াস ভাবতে বাধ্য করতে পারে। সে ক্ষেত্রে এই দোষের শুরু সত্যজিৎ রায়ের কাছ থেকেই।
১২/৪/২০০৯